Tuesday, July 28, 2026

কয়রায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মেরিনা 

Date:

Share post:

সুমন হাসান,কয়রা খুলনা প্রতিনিধি:

কয়রা উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মেরিনা খাতুন। রবিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.বাকি বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন,উপজেলার ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে মেরিনা খাতুন এই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

মেরিনা খাতুন ২০০২ সালে সহকারী শিক্ষক হিসেবে কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যোগ দেন।ঝরে পড়া শিক্ষার্থীরোধ ও ফলাফল বিপর্যয় ঠেকাতে অগ্রণী ভূমিকা রাখেন।ক্লাসে উপস্থিত,পাঠদান,শিক্ষক সূলভ আচারণ,চাকরির অভিজ্ঞতা,জাতীয় দিবসে উপস্থিত,আইসিটি জ্ঞান থাকায় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মেরিনা খাতুন।

দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সজিব হাসান জানায়, ‘শিক্ষক হিসেবে মেরিনা খাতুন খুবই দায়িত্বশীল। বিদ্যালয়ের প্রশাসনিক কাজ থেকে শুরু করে সকল ধরণের কর্মকান্ডে তার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।শিক্ষার্থীদের দায়িক্ত নিয়ে ক্লাসে পড়িয়ে থাকেন এবং শিক্ষার্থীদের অনেক ভালবাসেন।

মেরিনা খাতুন ব্যক্তি জীবনে এক সন্তানের জননী।তিনি উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি মো.খায়রুল আলমের সহধর্মিণী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...