Friday, July 24, 2026

সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম এলাকায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

Date:

Share post:

মোঃ লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম এলাকায় অভিনব পদ্ধতিতে কাপড়ের ব্যাগে গাঁজা পরিবহনের সময় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

গত ১৪ নভেম্বর গভীর রাতে র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব গোয়েন্দা শাখার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মনতলা এলাকার মো. মীর হোসেন ওরফে রাজু (৩৫) এবং নওগাঁ জেলার বদলগাছী থানার চক জলাল এলাকার মোছা. সনি আক্তার (২১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসার সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের মোবাইল ফোনের মাধ্যমে গাঁজার ক্রয়-বিক্রয়ের যোগাযোগ করা হতো বলে জানা যায়।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, র‌্যাবের একটি চৌকস দল র‌্যাব-১২ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম এর নির্দেশনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ এলাকায় ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের পাশে অভিযান চালায়।

এ সময় তারা কাপড়ের ব্যাগে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ ১৯০০ টাকা জব্দ করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...