Friday, July 24, 2026

সরকারের আস্কারায় পুলিশ দানবে পরিণত হয়েছিল জিএমপি কমিশনার

Date:

Share post:

আরিফা হক গাজিপুর :

গাজীপুর মেট্রেপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান বলেছেন, পুলিশের উপর থেকে আস্থা উঠে গিয়েছিল, পুলিশ দানবে পরিণত হয়েছিল।

সরকারের আস্কারায় এমন দানবে পরিণত হয়েছিল পুলিশ বলেবেড়াত আমরা সরকার বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই। সেই পুলিশ কি টিকতে পেরেছে ? পারেনি। তাই এ দাম্বিকতা ঠিক না। যার কাজ যেটি তাকে সেটিই করতে দেয়া উচিত। সেই দানব পুলিশ কিন্তু আজ অসহায় পুলিশ হয়ে গেছে। সমাজ এখন খুব ভঙ্গুর অবস্থায় আছে। কারণ পুলিশ এখনো মৃত। আবার পুলিশকে সাহস জাগাতে হবে। যে সাহসী পুলিশ শত্রæদের বিরুদ্ধে লড়াই করবে। আসামির বিরুদ্ধে লড়াই করবে।

তিনি বৃহস্পতিবার সকালে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের পুলিশের বিরুদ্ধে একটি জিনিস সব সময় বলে দুষ্টের দমন সিষ্টের সেবক। আমরা গত কয়েক বছর দুষ্টের দমনও করিনি আর সিষ্টের সেবনও করিনি। গায়েবি মামলা দিয়েছি। গুম, খুন করেছি এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি। এটি থেকে বেরিয়ে এসে যারা ক্রাইম করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলে, ফ্যাসিস্ট সরকারের বিদায়ে সাংবাদিকরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। সত্য প্রকাশ করবেন, আমাদের দোষ ত্রæটি তুলে ধরবেন। তবে অনুরাগ বা বিরাগের বশবতি হয়ে কিছু লিখবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...