Friday, July 24, 2026

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Date:

Share post:

ইমরান হোসেন,কেশবপুর(যশোর),প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাতদিনব্যাপী গ্রামীণ মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগামী ২৪ জানুয়ারি ২০২৫ খ্রিঃ থেকে শুরু হবে ‘মধুমেলা’ র আয়োজন, মেলা শেষ হবে ৩০ জানুয়ারি।

শনিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মধুমেলা প্রস্তুতি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

সভায় সিদ্ধান্ত হয়, সুস্থ, সুন্দর ও মনোরম পরিবেশে আয়োজনের জন্য মধুমেলা ইজারা দেওয়া হবে।

এছাড়াও ওই সভায় মধু মেলায় জুয়া, লটারি, হাউজি, পুতুলনাচ সহ ভ্যারাইটি শো’র নামে অপসাংস্কৃতিমূলক কোনো আয়োজন যাতে না থাকে সে ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...