Sunday, July 26, 2026

এটিই কি শেষ ফাইনাল তবে মেসির এমন প্রশ্নে যা বললেন

Date:

Share post:

অনলাইন স্পোর্টস ডেস্ক:

কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালই হতে যাচ্ছে আনহেল ডি মারিয়ার শেষ আন্তর্জাতিক ম্যাচ। অনেকেই বলছেন, এটা নাকি লিওনেল মেসিরও শেষ ম্যাচ। শুধু বন্ধু-সতীর্থ ডি মারিয়ার জন্য কিছু বলছেন না। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসি বলে আসছেন, খেলাটা উপভোগ করতে চান তিনি। এবার কোপা আমেরিকা ফাইনালের আগে নিজের ভবিষ্যত নিয়ে তিনি মুখ খুললেন।

ফিনালিসিমায় মেসির মুখোমুখি হওয়ার স্বপ্ন দেখছেন ইয়ামালফিনালিসিমায় মেসির মুখোমুখি হওয়ার স্বপ্ন দেখছেন ইয়ামাল

কোপার ফাইনালই তার ক্যারিয়ারের শেষ ফাইনাল কিনা- এমন প্রশ্নে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ডি স্পোর্টস’কে মেসি বলেন, “এই মুহূর্তে এটা নিয়ে আমি ভাবছি না। আমি উপভোগের মন্ত্র নিয়ে আছি। কী ঘটছে, কী অর্জন করছি, এসব আমি দিন ধরে ধরে ভাবছি। জাতীয় দলের সঙ্গে আমার দুর্দান্ত সময় কেটেছে, আবার খারাপ সময়ও কেটেছে। এখন শুধু উপভোগের মধ্যে থাকতে চাই। যতক্ষণ না মনে হবে যে আমার আর কিছু করার নেই, ততক্ষণ পর্যন্ত এভাবেই চালিয়ে যাব।

গত কোপা দিয়েই শুরু হয়েছিল আর্জেন্টিনার শিরোপা জয়ের অভিযান। এরপর আরও দুটি শিরোপা জিতেছে তারা। তবে আরেকটি ট্রফির জন্য বেশি ভেবে নিজের ওপর চাপ বাড়াতে চান না মেসি, “এবারে কোপা ভালোই যাচ্ছে, যদিও চোটের কারণে আমাকে পরিকল্পনা বদলাতে হয়েছে। যেভাবে প্রত্যাশা করেছিলাম বা চেয়েছিলাম, সেটা হয়ে ওঠেনি। এখন আরেকটা ফাইনাল খেলার সুযোগ এসেছে। এটা উপভোগ করতে চাই, জেতার জন্য নিজের সবটুকু দেওয়ারও চেষ্টা থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...