Tuesday, July 28, 2026

পাহাড়ধস খাগড়াছড়ির সঙ্গে ঢাকা–চট্টগ্রামের যোগাযোগ বন্ধ

Date:

Share post:

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে টানা তিনদিন ধরে বৃষ্টিতে আলুটিলার সাপাহার এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে ঢাকা-চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ রয়েছে। আটকা পড়েছেন স্থানীয় যাত্রীসহ পর্যটকেরা।

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ভোরে সাপাহারা এলাকায় পাহাড়ের মাটি ধসে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া দীঘিনালা-লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ার রাঙামাটির লংগদুর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ডুবে গেছে মেরুং বাজার। টানা বর্ষণে দীঘিনালার মেরুং ইউনিয়ন ও কবাখালি ইউনিয়নে প্রায় ২৫ গ্রাম প্লাবিত হয়েছে। টানা বর্ষণে মাইনী নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে।

এদিকে, খাগড়াছড়ি সাজেক সড়কের বাঘাইহাটে সড়ক ডুবে যাওয়ায় সাজেকের সাথে যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও পর্যটকেরা।

এরআগে, আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ‘ভারী বা অতিবৃষ্টি হবে কয়েকদিন। এর ফলে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার এসব এলাকার পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কাও রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...