Tuesday, July 28, 2026

রংপুর মহানগর যুবলীগের কর্মী সভা সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

Date:

Share post:

রংপুর,স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম (প্লাটিনাম জয়ন্তী) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর যুবলীগের আয়োজনে কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুলাই) বেলা সাড়ে ১২ টায় নগরীর বেতপট্টিস্থ মহানগর কার্যালয়ে মহানগর যুবলীগের আয়োজনে আয়োজিত কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন ও প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সোহেল পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আবুল কাশেম।

আয়োজিত অনুষ্ঠানে রংপুর মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মুনির বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক হাফিজ মিয়া, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আমু, দপ্তর সম্পাদক আরবাব হোসেন রিয়েল প্রমূখ। এ সময় রংপুর মহানগর ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি/সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...