Monday, July 27, 2026

নিজ বাবা মাকে মেরে  ঘরে  আগুন দিলো  সন্তান

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইল শহরের ভাদুলীডাঙ্গায় নিজ ঘরের মালামালসহ মোটরসাইকেল ভাংচুর করে এবং বাবা মাকে মেরে ধরে নিজ বসত বাড়ির ঘরে আগুন লাগিয়ে পালিয়েছে গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে গোলক বিশ্বাস (২৯) নামে এক কুলাঙ্গার সন্তান।

২৬ জুন (বুধবার) সকাল ৯ টার দিকে নড়াইল শহরের  ভাদুলীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও প্রতিবেশী দের সূত্রে জানা যায়,কুলাঙ্গার বখাটে যুবক গোলক প্রতিনিয়ত নেশা করা টাকার জন্য তার বাবা-মা সহ পরিবারের সবাইকে দীর্ঘদিন ধরে মানুষিক  নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় ২৬ জুন বুধবার সকাল ৯ টায় ওই বখাটে  গোলক নেশা করার জন্য পরিবারের কাছে টাকা চাই।  পরিবার টাকা না দিলে মোটর সাইকেল ভাঙচুর ও মা-বাবাকে মেরে ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

এ সময় আগুন বিভিন্ন স্থানে ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আফছার উদ্দিন বলেন,খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে বড় ধরনের তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পৌর এলাকায় মোটর সাইকেল ভাঙচুর ও বাবা- মাকে মেরে ঘরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাটি শোনার পর ঘটনা স্থলে সদর থানা ও সদর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শন করেছে। তবে ওই বখাটে যুবক এখন পলাতক। তাকে ধরতে পুলিশ এখনও অভিযান পরিচালনা করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...