Saturday, July 25, 2026

জামালপুরে কিশোরকন্ঠ জিপিএ-৫ সংবর্ধনা

Date:

Share post:

জাবির আহম্মেদ জিহাদ:
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম জামালপুর জেলার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৭ জুন) জেলার লুইজ ভিলেজ পার্কে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম জামালপুর জেলার ভাইস  চেয়ারম্যান মো: আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কিশোরকণ্ঠ পাঠক ফোরামের জেলা চেয়ারম্যান আহমাদ সালমান।
কিশোরকন্ঠ পাঠক ফোরামের সংবর্ধনা অনুষ্ঠানে  জামালপুর সদর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ী এবং মাদারগঞ্জ উপজেলা থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।
উক্ত অনুষ্ঠানে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের জামালপুর জেলা ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মেধাবী শিক্ষার্থীদের সঠিক পথ নির্দেশনা প্রধানের মাধ্যমে একটি সৎ, দক্ষ, দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম। সেই স্লোগানের আলোকে আমরা জামালপুরেও মেধাবীদের নিয়ে কাজ করে যাচ্ছি। কিশোরকন্ঠ পড়লে সাধারনত একজন দুর্বল স্টুডেন্ট ও মেধাবী হয়ে গড়ে ওঠে।
জামালপুর জেলা  চেয়ারম্যান আহমাদ সালমান বলেন, আমাদের এ পত্রিকার শুরুতেই কুরআনের আলো হাদিসের আলো আছে এবং ভেতরে অনেক মজার মজার ছড়া, কবিতা, গল্প, উপন্যাস হাসির বাক্স পাওয়া যায়।
এতে বিভিন্ন কুইজ কুইজ প্রতিযোগিতাও আছে। বিভিন্ন ধাঁধা আছে।
তিনি আরো বলেন, মাদক ছাত্রসমাজের সোনালী ভবিষ্যত কেড়ে নিচ্ছে। ছাত্রসমাজ আজ ধ্বংসের মুখে। এক্ষেত্রে মেধাবীদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সমৃদ্ধ দেশ গঠতে  অঙ্গিকারবদ্ধ হতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...