Thursday, July 30, 2026

ঢাকায় ২দিন ব্যাপী মুন্সীগঞ্জ প্রবাসবন্ধু ফোরামের প্রশিক্ষণ অনুষ্ঠিত

Date:

Share post:

শরিফুল খান প্লাবন:

 

ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্নী মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প এর আয়োজনে ঢাকার উত্তরা বিএলসির প্রশিক্ষণ হলে গত ১৫ মে থেকে ১৬ মে পর্যন্ত এই ২দিন ব্যাপী মুন্সীগঞ্জ প্রবাসবন্ধু ফোরামের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাস্তবায়নে প্রশিক্ষণে প্রবাসবন্ধু ফোরামের কমিটির সদস্যবৃন্দ অংশ নেয়।

 

প্রশিক্ষণে বিদেশ গামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে করনীয়,বিদেশ ফেরত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর বিষয়ে কাগজে কলমে প্রশিক্ষণ হয় এছাড়াও প্রবাসবন্ধু(মাইগ্রেশন ) ফোরামের দায়িত্ব ও ভূমিকা নিয়ে প্রশিক্ষণ হয় । সঠিক তথ্য জেনে মানুষ যেন নিরাপদে অভিবাসন করতে পারে এবং বিদেশে সমস্যাগ্রস্ত ,পাচারের শিকার ও প্রতারিতরা যেন প্রয়োজনীয় সেবা পায় সেই লক্ষ্যে কিভাবে কাজ করবে প্রবাস বন্ধু কমিটির সদস্যরা তা স্থান পায় প্রশিক্ষণে ।

 

একই সাথে অভিবাসির অধিকার ও মর্যাদা রক্ষায় নিজ অবস্থান থেকে স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালনের কি করনীয় তা নিয়েও প্রশিক্ষণ আলোচনা হয় ।

 

প্রশিক্ষণে সঞ্চালনায় ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর সাইকোসোশ্যাল কাউন্সেলর প্রিন্স সাহা সোহাগ,সহযোগীতায় মুন্সীগঞ্জ সদরের প্রোগ্রাম অর্গানাইজার আলেয়া আক্তার, শ্রীনগরের প্রোগ্রাম অর্গানাইজার মো. মহিউদ্দিন।প্রবাস বন্ধু ফোরাম আরও অংশ নেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর ও টঙ্গীবাড়ি ও সিরাজদিখাণ উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ সহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...