Thursday, July 30, 2026

নড়াইল উপজেলা পরিষদ নির্বাচনী সহিংসতায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিতে পিটিয়ে জখম

Date:

Share post:

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:

আগামী ২১ মে মঙ্গলবার নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় শাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ খান মাহামুদ গুরুতর জখম হয়েছে।

১৫ মে (বুধবার) রাত সাড়ে ১১টার দিকে সাহাবাদ ইউনিয়নের গোপিকান্তপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে আশরাফ খান মাহামুদ নিজ এলাকা গোপিকান্তপুরে ঘোড়া প্রতীকের নির্বাচনী কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষের আনারস প্রতীকের কয়েকজন একই সময়ে প্রচারে এসে খান মাহামুদের সঙ্গে তর্কে লিপ্ত হয়। এ সময় তারা তাকে কিল-ঘুসি মেরে রক্তাক্ত করে। আহত আশরাফ খান মাহামুদকে নড়াইল সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর পাঠানো হয়েছে।

পরে এই হামলার বিসয়ে আহত আশরাফ খান মাহামুদের মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান, আমি গতরাতে আমার ইউনিয়নের পার্শ্ববর্তী গোপিকান্তপুর গ্রামে চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান এর ঘোড়া মার্কায়য় ভোট চাচ্ছিলাম।

এ-সময় একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী কতিপয় কিছু সন্ত্রাসী আমার উপর ঝাপিয়ে পড়ে। এবং আমাকে মারধর করে মারাত্মক জখম করে। এমি এই ঘটনার তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। পাশাপাশি আমার উপর ওই সকল হামলাকারীদের তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...