Thursday, July 30, 2026

কালীগঞ্জে বেপরোয়া বাসের ধাক্কায় ৬ যাত্রী আহত 

Date:

Share post:

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লাউতলা নামক স্থানে বাসের ধাক্কায় নসিমনের ৬ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার বাদুরগাছা এলাকার দীপক কুমার (৩৫), বৈকণ্ঠ সরকার (৬০), গৌতম কুমার (৫০), প্রতিত কুমার (৩৫), প্রতাপ কুমার (২২) ও সন্দীপ সরকার (৩০)। স্থানীয়রা জানায়, সকালে শ্যালো ইঞ্জিন চালিত নসিমন যাত্রী নিয়ে কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে লাউতলা নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে যাত্রীবাহী দ্রুত গতির শাপলা পরিবহন বাস ধাক্কা দিলে নসিমনটি পাশের একটি খাদে পড়ে যায়। এসময় নসিমনে থাকা ৬ যাত্রী আহত হয়।

পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...