Tuesday, July 28, 2026

সিরাজগঞ্জ এনায়েতপুরে নিখোঁজ ২ শিশুর লাশ ভাসছিল জমে থাকা পানিতে

Date:

Share post:

মোঃ লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ 

সিরাজগঞ্জের এনায়েতপুরে এক দিন আগে হারিয়ে যাওয়া দুই শিশুর লাশ জমে থাকা পানি থেকে উদ্ধার করা হয়েছে। এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশুর নাম মো: আবু বক্কার (৪) পিতা মো: রুবেল হোসেন এবং মো: ইয়াসিন (৫) পিতা মো: ইয়ামিন। তাদের বাড়ি শাহজাদপুর থানার সাতবাড়িয়া গ্রামে। মো: আবু বক্কার এবং মো: ইয়াসিন দুজনে সম্পর্কে খালাতো ভাই।’

নিহত দুই শিশুর পারিবারিক সূত্র জানা যায়, গত শনিবার জালালপুর নিহত দুই শিশুর মায়ের মামার বাড়ি বেড়াতে গীয়ে বালুর স্তুপে দুই ভাই খেলা করা অবস্থায় নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজ করেও পরিবারের লোকজন না পেয়ে এনায়েতপুর থানা পুলিশকে অবগত করেন।

সর্বশেষ আজ (রবিবার) ওই দুই শিশুর ভাসমান লাশ জালালপুে গ্রামে জমে থাকা পানিতে পরে থাকতে দেখে স্থানীয়রা এনায়েতপুর থানা পুলিশকে অবগত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত শিশু আবু বক্কারের চাচা মামুন জানায়, আমার ভাবির মামার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হয় আমার বাতিজা অনেক খোঁজাখুঁজি করেও পাইনি, আজ (শনিবার’) দুপুর ১২ টার দিকে জমে থাকা পানিতে লাশ পাই।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন, আমরা লাশ উদ্ধার করেছি তদন্ত হচ্ছে, তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...