Wednesday, July 29, 2026

যশোর জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে অফিসার ও ফোর্সের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

Date:

Share post:

তহিদুল ইসলাম যশোরঃ

যশোর পুলিশ লাইন্সে ১২ই মার্চ সকাল ০৮.০০ ঘটিকায় যশোর পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের অফিসার ও ফোর্সের কিট প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত কিট প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন জনাব নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), যশোর।এসময় তিনি অফিসার ও ফোর্সদের সরকারি ইস্যুকৃত সকল মালা-মাল পরিদর্শন করেন এবং এগুলোর যথার্থ ব্যবহারের নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, আমরা একটি সুশৃংখল বাহিনীর সদস্য সুতরাং আমাদের পোষাকেও তার বহিঃপ্রকাশ থাকতে হবে।
তিনি আরো বলেন আমাদের সবাইকে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং নির্দেশনা মেনে সঠিকভাবে ইউনিফর্ম পরিধান করতে হবে।
তিনি সকলের কিট বই দেখে প্রাপ্যতা যাচাই করেন এবং নিজ নামে সরবরাহকৃত সকল মালামাল কোনভাবেই অন্য কাউকে হস্তান্তর না করার ব্যাপারে সতর্ক করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন আরআই পুলিশ লাইন্স, যশোর সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...