Sunday, July 26, 2026

আপনাদের সাথে আবার দেখা হবে উন্নয়নে কোন সংবর্ধনা অনুষ্ঠানে নয়- এনামুল হক বাবুল 

Date:

Share post:

স্বীকৃতি বিশ্বাস,যশোরঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর -৪ (অভয়নগর -বাঘারপাড়া-বসুন্দিয়া)আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব এনামুল হক বাবুল বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-৪ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আঃ ওহাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর।প্রধান অতিথির বক্তব্যে যশোর-৪ আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল বলেন, আমি জনগণের ভালাবাসায় সিক্ত। আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন তা কখনো ভোলার নয়। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি আরো বলেন, আমার জীবনে আর কোন কিছু পাওয়ার নেই। অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া এলাকার মানুষের জন্য কাজ করাটায় এখন আমার লক্ষ্য। আপনাদের সাথে আবার দেখা হবে উন্নয়নে কোন সংবর্ধনা অনুষ্ঠানে নয়। এসময় উপস্থিত জনতা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...