Sunday, July 26, 2026

সিমোপা’র ৮৪১ তম সাহিত্য আসর অনুষ্ঠিত মনির উদ্দিন চৌধুরী অন্যতম শিল্পকর্মী আমিনুল ইসলাম 

Date:

Share post:

আবদুল কাদির জীবন,সিলেট জেলা প্রতিনিধি :

বাংলাদেশ ব্যাংকের পরিচালক, কবি আমিনুল ইসলাম বলেন মনির উদ্দিন চৌধুরী অন্যতম শিল্পকর্মী। তিনি ছিলেন সিলেট মোবাইল পাঠাগারের স্বপ্নদ্রষ্টা, সাংবাদিক, সংগঠক, ইতিহাসবেত্তা, কবি ও ছড়াকার । তার শিল্পকর্ম জীবনকে উজ্জীবিত করে।তিনি গতকাল শনিবার (১১ নভেম্বর ২০২৩) সন্ধা ৬.৩০ ঘটিকার সময় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ পাঠাগারের কার্যালয়ে পাঠাগারের স্বপ্নদ্রষ্টা, সাংবাদিক, সংগঠক, কবি ও ছড়াকার মনির উদ্দিন চৌধুরীর ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মোবাইল পাঠাগারের ৮৪১ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান কবি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে ও পাঠাগারের নির্বাহী সম্পাদক, প্রাবন্ধিক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঔপন্যাসিক সিরাজুল হক। সভাপতির বক্তব্যে দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, শিল্পীর শিল্পকর্ম জীবনের সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব।মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ করেন, কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, গীতিকার নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, গীতিকার সাজিদুর রহমান, কবি মকসুদ আহমদ লাল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ। বিজ্ঞপ্তি অনুষ্ঠানে শেষে লুৎফুর চৌধুরী সম্পাদনায় প্রকাশিত লিটল ম্যাগ “পূ্ণ্যভূমি সিলেট” এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথিসহ কবি সাহিত্যিকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...