Sunday, July 26, 2026

নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, কেউ তা ঠেকাতে পারবে না : প্রধানমন্ত্রী

Date:

Share post:

অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং কেউ তা ঠেকাতে পারবে না।’ তিনি আন্দোলনের নামে বিএনপি-জামায়াত চক্রের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, ‘খুনিদের সঙ্গে কোনো সংলাপ হবে না।’

তিনি বলেন, ‘খুনিদের সঙ্গে কোনো সংলাপ বা আলোচনা হবে না এবং বাংলাদেশের জনগণও তা চায় না। আর আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং কেউ তা ঠেকাতে পারবে না।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে গণবভনে তার সাম্প্রতিক বেলজিয়ামের ব্রাসেলস সফর সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন। গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদানের জন্য ২৪ থেকে ২৬ অক্টোবর এই সফর করেন প্রধানমন্ত্রী।

নির্বাচনকালীন সরকারের রূপরেখার বিষয়ে তিনি বলেন, আগামী নির্বাচন পর্যন্ত পূর্ণাঙ্গ মন্ত্রিসভা কাজ করবে। তিনি বলেন, আরপিও অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার পর মন্ত্রিসভা তাদের রুটিন কাজ করবে এবং মন্ত্রীরা তাদের নির্বাচনী প্রচারণার সময় সরকারি সুযোগ-সুবিধা পাবেন না ।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আন্দোলনের নামে বিএনপির সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা করেন, যাতে একজন পুলিশ কনস্টেবলকে নির্মমভাবে হত্যা এবং অন্যান্য পুলিশ সদস্য এবং ৪৫ জন সাংবাদিককে অমানবিক নির্যাতন করা হয়। তিনি বলেন, ‘তারা (বিএনপি) পুলিশ হাসপাতালেও হামলা করেছে এবং সেখানেও ইসরাইলিদের মতো (ফিলিস্তিনের ওপর হামলা) মানুষ হত্যা করেছে।’ ‘বিএনপি ও ইসরায়েলের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ হামলার বর্বরতা একই ছিল; যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘পুলিশকে হত্যা, সাংবাদিকদের
ওপর আক্রমণের আমরা তীব্র নিন্দা জানাই। আমি
বলব এসব কাজ থেকে তাদের বিরত থাকা উচিত।
এতে রাজনৈতিক ভাবে তাদেরই ক্ষতি হচ্ছে।’ তিনি
বলেন, ‘আর নির্বাচনের ব্যাপারে যেটা আমার ধারণা, এরা আসলে নির্বাচন চায় না। এরা একটি
অস্বাভাবিক পরিস্থিতি তৈরী করতে চায়।’ তিনি এসব সন্ত্রাসিদের উচিত শিক্ষা দেওয়াও প্রয়োজন বলে মত প্রকাশ করেন। বিশেষ ট্রাইব্যুনালের অধীনে তাদের বিচারের বিষয়ে শেখ হাসিনা বলেন, এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার জন্য আমরা আলোচনা করব।

এম,এম,হোসেন/নিউজবিডিজার্নালিস্ট২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...