Saturday, July 25, 2026

খুলনায় যুবলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা

Date:

Share post:

স্টাফ রিপোর্টারঃ

খুলনা জেলার দিঘলিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী জিয়াউর রহমান দুর্জয় (৩২) সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযানে অভিযান অব্যাহত রয়েছে।এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, শনিবার (৫ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে জিয়াউর রহমান দুর্জয় তার নিজ মাছের ঘের থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফির ছিলেন।এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাকে লোহার, রড হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। পূর্বশত্রুতার তার জের ধরে এ ঘটনা ঘটেছে।ঘটনার সত্যতা স্বীকার করে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার জানান, গতকাল শুক্রবার বারাকপুর ইউনিয়নের লাখোয়াটী গ্রামে আহত যুবলীগ নেতা জিয়াউর রহমান দুর্জয়ের একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠানে একটি তুচ্ছ ঘটনার জের ধরে আজ তিনি হামলার শিকার হন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।এদিকে দিঘলিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী জিয়াউর রহমান দুর্জয়কে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...