Friday, July 24, 2026

মোংলায় জামায়াতে ইসলামি নারী শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

Date:

Share post:

আশিক বিশ্বাস, মোংলা প্রতিনিধিঃ

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামীর কয়েক হাজার নারী নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় তারা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, ভয়ভীতি দেখিয়ে নারীদের দমিয়ে রাখা যাবে না। তারা প্রশাসনের কাছে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নারী, শিশু ও সকল ভোটারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে ভবিষ্যতে আবারও শান্তিপূর্ণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা আরও বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি হলে তার সম্পূর্ণ দায় প্রশাসনকেই নিতে হবে। বাংলাদেশের নারী সমাজ এখন সচেতন ও ঐক্যবদ্ধ—তাদের আর দমন করা যাবে না বলেও মন্তব্য করেন তারা।বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মো. কহিনুর সরদার, পৌর জামায়াতের সেক্রেটারি মো. হোসেনসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।

উল্লেখ্য, ঢাকা-৪ ও টাঙ্গাইলে সংঘটিত সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মোংলায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...