Tuesday, July 28, 2026

পড়ে থাকা পথিক

Date:

Share post:

মোঃ আরিফুল ইসলাম (আরিফ)

জন্ম হলো খোদার ইচ্ছা,
তাতে নেইরে ভুল।
গাছের ডালে ফুটেও আমি,
গন্ধ বিহীন ফুল।

মোর কাঁদায়নি এমন কেহ,
আশ পাশেতে নেই।
যে যখনই পাইছে সুযোগ,
কাঁদায়ছে মোর সেই।

সব কুলেতে আঘাত আমার,
অশ্রু সিক্ত নয়ন।
নিত্য কত ক্ষুধার জ্বালা,
সইছে এ জীবন।

মহান খোদা সব কিছুতেই,
দয়ায় ভরা মন।
নাইরে শুধু আমার দেখার,
তাঁর দুটি নয়ন।

জীবন কানন সব কিছু তার,
তিনিই তার মালী।
সবার ভাগ্য লিখেছে যে,
তাঁর কলমের কালি।

অভাগা এই পথের পথিকের,
ভাগ্য লেখার বেলায়।
বিধির কলমের কালি বুঝি,
সেই সময়ে ফুরায়।

কোন দোষেতে দোষী আমি,
কি সে অপরাধ?
গরীব বলে সবাই আমার,
দিয়েছে তাই বাদ।

মানব সমাজ বড়ই কঠিন,
অর্থ না হলে,
বুক ভেসে যায় কেঁদে কেঁদে,
শুধু চোখের জলে।

নাইরে আমার দেখার কেহ
সবারই চোখ বন্ধ।
দেখেও ওরা দেখতে পায় না,
চোখ থাকিতে অন্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...