Tuesday, July 28, 2026

ঝিকরগাছায় গাছের চারা বিতরণ

Date:

Share post:

সোহেল রানাঃ

“বাংলাদেশের গাছ, বাংলাদেশের প্রাণ, গাছ লাগান, বাংলাদেশকে বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ভাষা শহীদদের স্বরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলার আশিংড়ী নন্দী ডুমুরিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর উদ্যোগে ও বর্ণিল সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক গণেশ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি মীর ফারুক আহমেদ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল ইসলাম, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক সঞ্জয় দাশ,সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী, শিক্ষাবিদ আতাউর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে ২শ’ পিস বিভিন্ন রকমের ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়। একই সাথে সামাজিক উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট সমাজ সেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর পক্ষ থেকে শিক্ষাবিদ মাস্টার আতাউর রহমান, বিদ্যালয়ের সভাপতি রুহুল আমীন, প্রধান শিক্ষক ইকরামুল ইসলাম ও দাতা সদস্য নূর মোহাম্মদ।

বিদ্যালয়ের পক্ষ থেকে যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি মীর ফারুক আহমেদ,এস কে ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক হাবিবুর রহমান হাবিব, বর্ণিল সমাজকল্যাণের সভাপতি মেহেদি হাসান দিপুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...