Saturday, July 25, 2026

কলাপাড়ায় ৪০ কেজিতে ধানের মণ নির্ধারণে মতবিনিময়

Date:

Share post:

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় প্রান্তিক কৃষক, ধান ব্যবসায়ী ও কৃষক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ধানের মূল্য বৃদ্ধি, ৪০ কেজিতে ধানের মণ পরিমাপ নির্ধারণ, নদী-খাল বাঁধমূক্তকরণসহ কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা’র দাবির প্রেক্ষিতে সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন হলরুম পায়রায় এ সভা অনু্িষ্ঠত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মান্নু, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. হুমায়ুন সিকদার, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান।

এছাড়া বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিনু মৃধা, টিয়াখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সুজন মোল্লা, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়াসহ কৃষক, ধান ব্যবসায়ী ও কৃষক প্রতিনিধিরা তাদের মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় সকলের মতামতের ভিত্তিতে ৪০ কেজিতে মণ হিসেবে ধান ক্রয়-বিক্রয় করার সিদ্ধান্ত নেয়া হয়। এর ব্যতিক্রম হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সকল বিষয়ে খুব শীঘ্রই মাইকিংয়ের মাধ্যমে সবাইকে সচেতন করা হবে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষক সংগঠনের প্রতিনিধি,গণমাধ্যমকর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...