Saturday, July 25, 2026

রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

Date:

Share post:

ডেস্ক রিপোর্টঃ
রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। তিনি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রুমা বিশ্বাস (২৬) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের স্বর্ণ ব্যবসায়ী লিটন ঘোষের স্ত্রী। লিটন ঘোষ জানিয়েছেন, ‌তার স্ত্রী রুমা বিশ্বাস ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
তিনি আরও জানান, রোববার রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে রুমার ডেঙ্গু রোগ শনাক্ত হয়। বাড়িতেই তিনি চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকেলে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় তাকে। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর নিয়ে যাওয়া হয়।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন জানান, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ভর্তি আছে ৩০ জন। আর এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৪৩৫ জন।
সি, কে বিশ্বাস নিউজবিডিজার্নালিস্ট২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...