Sunday, July 26, 2026

গোপালগঞ্জের সাংবাদিক কাবুলকে কুপিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিল সেই কুচক্রি সন্ত্রাসী মহল

Date:

Share post:

স্টাফ রিপোর্টার:

সাংবাদিক কাবুল রাত ৮টার সময় চাপাইল এলাকায় তার নির্মান করা বাড়ি দেখে আশার সময় তার উপর হামলা চালায় সন্ত্রাসীরা, ঘটনাটি ঘটে চর সোনাকুড় শ্মশান ব্রীজ এলাকায়। সন্ত্রাসীরা তার মটর সাইকেলের গতি রোধ করে এলোপাথারী ভাবে কুপিয়ে গুরুতর যখম করে মৃত্যর পথে ঠেলে দেয়। আশে পাশের লোকজন সাংবাদিকের চিৎকার শুনে ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে লোকজন তাকে অচেতন অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার আরএমও ফারুক রোগীর অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত ঢাকা প্রেরন করে। সাংবাদিক কাবুল এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

গত কিছুদিন পূর্বে গোপালগঞ্জ সদর উপজেলা চর মানিকদাহ মিয়া বাড়ির সাথে চর সোনাকুর এলাকার বিরোধের জেরে সাংবাদিক কাবুল সহ আরো কয়েকজনের নামে মিথ্যা মামলা দিয়ে আটক করান এলাকার বিশৃংখলা সৃষ্টিকারি একদল কুচক্রি মহল। এই মামলায় সাংবাদিক কাবুলকে ফাঁসানোর একমাত্র কারন, সে গোপালগঞ্জ সদর হাসপাতালের সার্টিফিকেট দূর্নিতী ও অনিয়ম সম্পর্কে বক্তব্য তুলে ধরেছিলেন বলে।

সাংবাদিকের কাবুলের বিরুদ্ধে দেওয়া মামলা মিথ্যা প্রমানীত হওয়ায় তাকে গোপালগঞ্জ আদালত বেকসুর খালাস প্রদান করেন। মামলা দিয়ে কুচক্রি মহল ক্ষ্যান্ত হয়নি, মুক্তি পাওয়র একদিন পরেই তাকে গুরুতর ভাবে কুপিয়ে আহত করেন।বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। এলাকায় নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ মোতায়ন করা রয়েছে। জানা যায় সাংবাদিক কাবুলের প্রাথমিক ভাবে হাসপাতালে জ্ঞান ফিরলে গনমাধ্যম কির্মীদের বলেন, আমার উপর যারা হামলা করেছে আমি তাদেরকে চিনি। পরবর্তীতে সে কোন কথা বলার আগেই তার জ্ঞান হারান।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সদস্য সচিব কাবুলের উপর হামলায় গোপালগঞ্জ মফস্বল সাংবাদিক ইউনিয়ন সহ সকল সাংবাদিক সংঘঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা সহ হামলা কারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...