Sunday, July 26, 2026

গ্রীন ভয়েস, চবি শাখার পরিবেশ সম্মাননা লাভ আহমেদ হানিফ

Date:

Share post:

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

আজ(১৮ই জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এক জমকালো আয়োজনের মাধ্যমে গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখাকে তুলে দেওয়া হয়েছে পরিবেশ সম্মাননা ২০২৩।
World Vision Bangladesh ও পরিবেশ অধিদপ্তর(চট্টগ্রাম অঞ্চল) এর সহায়তায় Debaters of Chittagong University চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘World Vision presents ডিসিইউ জাগুক তারুণ্য, বাঁচুক পরিবেশ’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে গ্রীন ভয়েস,চবি শাখাকে সম্মানিত করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে,সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সিরাজ উদ দৌল্লাহ,জনি রোজারিও,সায়েদুল ইসলাম সরকার,ড.অলক রায়,ড.মোশরেকা অদিতি হক।

উল্লেখ যে গ্রীন ভয়েস পরিবেশ সচেতন ছাত্র-যুবকদের একটি স্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশের প্রথম পরিবেশবাদী এই সংগঠনটি পরিবেশ রক্ষা ও জনসচেতনা বাড়াতে, কার্যকর পদক্ষেপ নিতে সারা দেশের তরুণ সমাজকে নিয়ে কাজ করে যাচ্ছে।পরিবেশ দূষণ, ভূমিদস্যু,জলদস্যু, বৃক্ষনিধনকারী,মাঠ বিপর্যস্তকারী, নদী-নালা-খাল-বিল দখলকারী,খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে আমাদের এ মানবতার আন্দোলন। তরুণদেরকে পরিবেশ রক্ষায় উৎসাহী, পরিবেশ সচেতন তরুণ সমাজ গড়তে, টেকসই উন্নয়ন, পরিবেশ-বান্ধব দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। তারই লক্ষ্যে ২০০৫ সালের ১৮ই এপ্রিল গ্রীন ভয়েসের প্রতিষ্ঠা হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সাল থেকে কাজ করে যাচ্ছে একঝাঁক স্বপ্নবাজ যুবক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...