Saturday, July 25, 2026

যশোরে বিশ্ব মা দিবসে ৫ রত্নগর্ভা মাকে দেওয়া হলো সম্মাননা 

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার: 

যথাযথ সম্মানের সাথে যশোরে ৫ রত্নগর্ভা মাকে দেওয়া হলো সম্মাননা সহিদ পালিত হয়েছে বিশ্ব মা দিবস। রবিবার (১৪ মে) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন শেকড় মা দিবসের আয়োজন করে। সংগঠনের সভাপতি অ্যাঞ্জেলা গোমেজ -এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক জনাব তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য।বক্তব্য রাখেন মা দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক নারী নেত্রী হাবিবা শেফা এবং যুগ্ম আহ্বায়ক অর্চনা বিশ্বাস। মা দিবস উপলক্ষে বিকালে অনুষ্ঠিত হয় মা ও শিশুদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা এবং মাকে নিয়ে সংগীত, নাটক ও কবিতা আবৃত্তি।সর্বশেষে ৫জন রত্নগর্ভা মাকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। সম্মাননা পাওয়া পাঁচ রত্নগর্ভা মা হচ্ছেন -রেবা রানী সোম, তৌহিদা পারভীন, জীবন নেছা, সুফিয়া খানম ও তৈয়বা কামরুন নাহার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...