Saturday, January 24, 2026

যশোরে চার দফা দাবিতে পৌরসভা অবরোধ ও কর্মসূচি পালন 

Date:

Share post:

যশোরে চার দফা দাবিতে পৌরসভা অবরোধ ও কর্মসূচি পালন 
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টারঃ
পানি সরবরাহ, রাস্তা ও ড্রেন সংস্কার এবং কেন্দ্রীয় বাস টার্মিনালের সাথে সড়ক যুক্ত করার দাবিতে বেজপাড়া – শংকরপুর এলাকার জনগণ আধাঘন্টা ব্যাপি যশোর  পৌরসভা অবরোধ করে। বুধবার  ( ৩ মে) সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে  এ অবরোধ কর্মসূচি পালন করে। আনিসুজ্জামান লিটিলের সভাপতিত্বে অনুষ্ঠিত অবোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন,জিল্লুর রহমান ভিটু, তসলিম উর রহমান  সাবেক কমিশনার মফিজুর রহমান হিমু, শুকুর আলী, সাঈদ নাসির আহম্মেদ সেফার্ড,ডাঃ আবুল হোসেন, কামাল হাসান পলাশ, সাইদুর রহমান রনি,রফিকুল ইসলাম, ফারুক হোসেন, রোজিনা প্রমূখ।
এলাকাবাসী ৪দফা দাবিতে দায়িত্বপ্রাপ্ত প্যানেল মেয়র মকসিদুল বারী অপুর নিকট স্মারক লিপি প্রদান করেন। স্মারক লিপিতে আগামী ২৩ শে মের ভিতর পানি সরবরাহের দাবি জানানো হয় এবং এই সময়ের ভিতর পানি সরবরাহ করতে ব্যার্থ হলে পানির বিল বন্ধের আল্টিমেটাম দেওয়া হয় এবং চলতি অর্থ বছরের মধ্যে রাস্তা ও ড্রেন সংস্কার না করলে পৌরকর বন্ধের হুমকি দেওয়া হয়। উল্লেখ্য জনগণের দাবির মুখে আগামী সোমবার (৮ মে)   বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...