Friday, July 24, 2026

খবর প্রকাশের পর বাগআঁচড়ায় ভোক্তা-অধিদপ্তরের অভিযান,জরিমানা

Date:

Share post:

সোহেল রানাঃ

বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশের পর নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী খাবার ও আইসক্রিম তৈরি, মোড়কের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ বা কত তারিখে উৎপাদন হয়েছে বা মেয়াদ কবে শেষ হবে তার কোনো উল্লেখ না থাকা, বিএসটিআই লাইসেন্স না থাকাসহ ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে অভিযান পরিচালনার মাধ্যমে, যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে আল আমিন আইসক্রিম ফ্যাক্টরি কে ৫ হাজার ও সততা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

রবিবার (৯ই এপ্রিল) সকালে বাগআঁচড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, বাগআঁচড়া অবস্থিত সততা বেকারিতে নানা অনিয়ম ও নানা অভিযোগ পাওয়া গেছে এর আগেও সেখানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। সেইসাথে প্রতিষ্ঠানটির মালিককে সতর্ক করা হয়েছে।

বারবার সতর্ক করার পরও প্রতিষ্ঠান মালিক একইভাবে তাদের বেকারি চালিয়ে যাচ্ছিলেন। সকালে চৌকস পুলিশ এর একটি টিমকে সাথে নিয়ে আল আমিন বরফ কল ও সততা বেকারিতে অভিযান চালানো হয়। সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী খাবার ও আইসক্রিম তৈরি, মোড়কের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায়, বিএসটিআই লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় আল আমিন বরফ কলের পরিচালক আলআমিনকে ৫ হাজার টাকা ও ৩৭, ৪৩ ধারায় সততা বেকারির পরিচালক সিরাজুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে এবং এক মাস সময় দেওয়া হয়েছে এর মধ্যে পরিবেশ ঠিক করবে ও লাইসেন্স করার শর্ত দেওয়া হয়েছে,এসময় অভিযানে আরও উপস্থিত ছিলেন ক্যাব সদস্য আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি চৌকষ টিম।

উল্লেখ্যঃ ২৯শে মার্চ বিভিন্ন পত্র-পত্রিকায় বাগআঁচড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বেকারি পণ্য এই শিরোনামে নিউজ প্রকাশিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...