Sunday, July 26, 2026

বাঁকড়ায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

Date:

Share post:

সোহেল রানাঃ

যশোরের ঝিকরগাছায় অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত১০টার দিকে উপজেলার বাঁকড়া বাজারের বিভিন্ন এলাকায় বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় অতিথিবৃন্দ শারীরিক প্রতিবন্ধী,অন্ধ, বৃদ্ধ ও অসহায় ছিন্নমূল মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন।

বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী বলেন, প্রচণ্ড শীত পড়ছে। সাধারণ মানুষ এই শীতে অনেকটা বিপর্যস্ত। তারা যেন শীত থেকে পরিত্রাণ পেতে পারে এজন্য আমাদের এ চেষ্টা। এছাড়াও শারীরিক প্রতিবন্ধী, অন্ধ নিম্ন আয়ের সাধারণ মানুষের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর ফুল উৎপাদক ও বিপনণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বিদ আতাউর রহমান, সিমলা বিশ্বাস, সাংবাদিক সোহেল রানাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...