Saturday, July 25, 2026

পদ্মাসেতুর রেল প্রকল্পে যশোর ঢাকা লিংক প্রোজেক্টে হতাশ যশোরবাসী

Date:

Share post:

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

পদ্মাসেতুর রেল প্রকল্পে যশোর ঢাকা পদ্মাসেতু লিংক প্রোজেক্ট উদ্বোধনে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির বা যশোরবাসীর আকাঙ্খা বা দাবি প্রত্যাশিত মাত্রায় পূরণ না হওয়ায় হতাশ।

রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে গতকাল বুধবার ( ১৮ ডিসেম্বর) যেপরিপত্র জারি করা হয়েছে তা যশোরবাসীকে প্রচন্ডভাবে হতাশ করেছে।
আজ বৃহস্পতিবার (১৯ শে ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সভায় হতাশার কথা ব্যক্ত করা হয়েছে।
সংগঠনের আহ্বায়ক জনাব কাওসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ইঞ্জি. রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভিটু, অ্যাড. আমিনুর রহমান হিরন, হারুন অর রশিদ, অ্যাড. মাহমুদ হাসান বুলু, অধ্যক্ষ শাহিন ইকবাল, নাসির উদ্দিন আহমেদ শেফার্ড, হাবিবুর রহমান মিলন, শামিমুল হক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রেল মন্ত্রণালয়ের সিদ্ধান্ত দেখে মনে হচ্ছে, ‘চেয়েছিলাম হরিণের চোখ, পেলাম কুকুরের লেজ।’ আমরা আবারো দাবি করছি দ্রুততম সময়ের মধ্যে সংগ্রাম কমিটির ৬ দফা দাবি মেনে নেওয়া হোক। সভায় আগামী রবিবার (২২ শে ডিসেম্বর) সকাল ১১ টায় প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...