Saturday, July 25, 2026

রাজশাহীতে শুরু হল দুই দিনব্যাপী তথ্যমেলা

Date:

Share post:

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ,রাজশাহী:

“তথ্যই শক্তি, জানবো-জানাবো, দুর্নীতি রুখবো” এ স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্য মেলা।

জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ আয়োজনে আজ বুধবার (১৮ ডিসেম্বর) রাজশাহী কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন রাজশাহী সনাকের সভাপতি প্রফেসর ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার। অতিথি ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী প্রমূখ।

পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন,বর্তমান যুগ তথ্য -প্রযুক্তির যুগ। অবাধ তথ্য প্রবাহ সমাজ ও রাষ্ট্রে দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে। তথ্য অধিকার আইনের মাধ্যমে নাগরিক কোনো প্রকার ভোগান্তি ছাড়াই সরকারি প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় তথ্য পাবে। এতে সরকারি প্রতিষ্ঠানের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে একজন তথ্য প্রদানকারী কর্মকর্তা রয়েছেন। যিনি প্রযোজ্য ক্ষেত্রে আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত ফি গ্রহণপূর্বক নাগরিকদেরকে তথ্য প্রদান করেন। রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে কিছু প্রতিষ্ঠানের তথ্য প্রদানে প্রতিবন্ধকতা থাকলেও অন্যান্য প্রতিষ্ঠানগুলো থেকে নাগরিকরা তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য পেয়ে থাকেন। এসময় তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দেশে সুশাসন নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মেলায় অংশ নেওয়া প্রায় অর্ধশত সরকারি বেসরকারি দপ্তর তাদের প্রতিষ্ঠানের সেবা বিষয়ে নাগরিকদের অবহিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...