Saturday, July 25, 2026

বগুড়ায় দুর্বৃ’ত্তদে’র ছু’রি’কাঘা’তে আ’বা’সিক হো’টে’লে’র ম্যানেজার খু’ন

Date:

Share post:

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিপুল মিয়া নামে একটি আবাসিক হোটেলের ম্যানেজার খুন হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, দুপুর দেড়টার দিকে ওই হোটেলের গেটে দুর্বৃত্তরা বিপুলের পেটে ও বুকে ছুরিকাঘাত করে।

নিহত বিপুল মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা মিরারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি বগুড়া শহরতলীর মাটিডালী এলাকার সানসাইন আবাসিক হোটেলের ম্যানেজার ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী। তিনি জানান, দুপর দেড়টার দিকে হোটেলের গেটে কয়েকজন যুবকের সাথে বিপুলের তর্ক বিতর্কের একপর্যায় তাকে ছুরিকাঘাত করা হয়। প্রথমে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান তাঁর অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টায় বিপুল মারা যান।

তিনি আরও বলেন, হোটেলটিতে সিসিটিভি ক্যামেরা ছিল না। আশেপাশেও কোন সিসিটিভি ফুজেট পাওয়া যায়নি। নিহত বিপুলের মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...