Saturday, July 25, 2026

কালীগঞ্জে একই দিনে মা-ছেলের  মৃত্যু

Date:

Share post:

কালিগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি :
সন্তানের ১ ঘন্টা আগে যেন আমার মৃত্যু হয়। মা আঙ্গুরা বেগমের এমন আকুতি যেন সত্যি হলো। ছেলে সাহেদুল ইসলাম ভিম (৬১)
মায়ের মৃত্যুর ৩ ঘন্টা পরে মারা গেছেন। সোমবার (২ নভেম্বর) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
একই দিনে পরিবারে দু’জন সদস্য মারা যাওয়ার ঘটনায় শোক নেমে এসেছে  স্বজন ও প্রতিবেশীদের মাঝে। স্থানীয়রা বলেন, সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সানার উদ্দিন মন্ডলের ছেলে শাহেদুল ইসলাম(ভিম)। তিনি
দীর্ঘদিন ধরে নার্ভের টিউমার রোগে ভুগছিলেন। মা আঙ্গুরা বেগম (৮৭) বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি ছোট মেয়ে খুকুর বাড়ি ঝিনাইদহে ছিলেন। ছানার উদ্দিন
মন্ডলের ৪ ছেলে ২ মেয়ে।
পরিবারের লোকজন বলেন, সোমবার রাত দেড়টার দিকে আঙ্গুরা
বেগম মৃত্যু বরন করলে মেয়ে খুকু মায়ের মৃত্যুর খবরটি পরিবারকে জানাই। সাহেদুল ইসলাম ভিম মায়ের মৃত্যুর বিষয়টি জানতেন না,তার চোখদিয়ে পানি পড়তে থাকে এবং অস্থিরতা দেখা যায়। রাত
৪ টার দিকে তিনিও মৃত্যুর কোলে ঢোলে পড়েন।একই দিন মা ও ছেলের মৃত্যুর ঘটনার বিষয়টি খুবই বেদনাদায়ক।
এ ঘটনায় পুরো গ্রামবাসী বাকরুদ্ধ। সোমবার যহরবাদ ভাটপাড়াস্থ পারিবারিক গোরস্থানে ছেলেকে ও কালীগঞ্জ পৌরসভাধীন নিশ্চিন্তপুরে স্বামীর পাশে মাকে দাফন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...