Saturday, July 25, 2026

কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরীর সরাঞ্জমাদী উদ্ধার আটক – ২

Date:

Share post:

হুমায়ুন কবির,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জমাদী এবং চকলেট বাজি, মোবাইল ও টাকা উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী।

এসময় লাল মিয়া ও জাহাঙ্গীর আলম নামে দুইজনকে আটক করা হয় । সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা তেহরীহুদা গ্রামের অভিযান

চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জমাদী উদ্ধার করে। আটক লাল মিয়া ওই গ্রামের রোস্তম মন্ডল ও জাহাঙ্গীর আলম নুরুজ্জামানের ছেলে। যৌথ অভিযানের নেতৃত্বদানকারী মেজর আকিকুর রহমান রুশাদ

জানান, উপজেলার মল্লিকপুর বাজারে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, তেহরীহুদা গ্রামের লাল মিয়ার বসতবাড়ির ভেতর কিছু লোক অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি করছে এবং তাদের হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জমাদী আছে। রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌছে আসামীদ্বয়কে দেশীয় আগ্নেয়ায় অস্ত্র তৈরি করা অবস্থায় হাতেনাতে আটক করি।

এসময় তাদের হেফাজত থেকে দেশীয় পিস্তল তৈরি কাজে ব্যবহৃত ২ টি লোহার বডি, যা আড়াআড়ি, একটি লোহা কাটার করাত, দুইটি মোবাইল, একটি লোহার তৈরি দেশীয় পাইপগান, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ১ রাউন্ড শটগানের গুলি, ২টি রাইফেলের গুলির খোসা, ১টি গুলির পিলেট, আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহৃত সিং, ৬টি ব্যারেল, একটি লোহার পাইপ, একটি কাঠের বাটযুক্ত ছোরা, একটি পুরাতন চাইনিজ কুড়াল, ৮টি চকলেট বাজিসহ ২১,৫৫০ টাকা উদ্ধার করা হয়।এ সময় সেনাবাহিনীর আভিযানিক দলের সাথে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র,

গুলি, আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জম এবং চকলেট বাজি নিজ হেফাজতে রাখার অপরাধে বিস্ফোরক আইনে তাদের নামে মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...