Sunday, July 26, 2026

মোটরসাইকেলে মিললো ৬১পিস স্বর্ণেরবার আটক-৩

Date:

Share post:

সোহেল রানাঃ

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে (১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের ৬১পিস) স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। এ সময় পাচারকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকালে কায়বা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন-নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বড়দিয়া গ্রামের আলেক মোল্লার ছেলে জাহিদুর রহমান (৪৫), একই উপজেলার মঙ্গলপুর গ্রামের ইনসান কাজীর ছেলে হৃত্তিক কাজী (২০) এবং বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইউনুচ আলীর ছেলে বেল্লাল হোসেন (২৩)।

বিজিবি সূত্রে জানায়, গোপন খবরে জানা যায়, কায়বা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে হবে। এমন সংবাদের ভিত্তিতে ২১বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহলদল মেইন পিলার ১৭/৭ এস এর ২০ আর পিলার হতে আনুমানিক ৪.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রীজ নামক স্থানে অভিযান পরিচালনা করে।

ওই সময় একটি মোটরসাইকেলসহ তিন জনকে থামতে বললে তারা মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করে।পরে বিজিবি ধাওয়া করে তাদের মোটরসাইকেলসহ আটক করে। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত রাখা ৬১পিস স্বর্ণেরবার পাওয়ার যায়।যার ওজন ১৩কেজি ১৪৩ গ্রাম।বর্তমান বাজার মূল্য ১১ কোটি ২১ লাখ ৬৩ হাজার টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরকরে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।এবং আটক সোনা ট্রেজারি শাখায় জমা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...