Saturday, July 25, 2026

কালীগঞ্জে এবার ট্রাফিক পুলিশের  দ্বায়িত্ব পালন করছে ছাত্ররা

Date:

Share post:

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে এবার ট্রাফিক পুলিশের দ্বায়িত্ব পালন করছে ছাত্ররা। বৃহস্পতিবার সকাল থেকে শহরের ব্যস্ততম বিভিন্ন স্পট গুলিতে তারা যানবাহন চলাচলে শৃংখলা নিয়ন্ত্রনের দ্বায়িত্ব পালন করে। শহরের মেইন বাসষ্টান্ড, থানার সামনে
ও বড় বাজার কালীবাড়ী মোড়ে ট্রাফিক পুলিশের দ্বায়িত্ব পালন করতে দেখা গেছে।
এ সময় কিছু সংখ্যাক আনছার সদস্যরাও ছাত্রদের সাথে ছিলেন। সেচ্ছায় এমন দ্বায়িত্ব পালন করায় সাধারন জনতা তাদেরকে ছাত্রদেরকে বাহবা অভিনন্দন
জানিয়েছেন।শহরের মেইন বাসষ্টান্ডে মুখে বাশি নিয়ে ট্রাফিক পুলিশের মত দ্বায়িত্ব পালনরত সরকারী নলডাঙ্গা ভ’ষন বিদ্যালয়ের ছাত্র বিএনসিসির মাহিম জানায়, পুলিশের কোন সদস্য এখন রাস্তাতে নামছে না।
এতে সড়কে শৃংখলা ভেঙ্গে যানজটে সাধারন
মানুষকে দূর্ভোগ পোহাতে হচ্ছিল। এজন্য তারা সেচ্ছায় সড়কে নেমে এসে যানবাহন চলাচলে শৃংখলা নিয়ন্ত্রনের কাজ করছে।
এছাড়াও অভিজ্ঞ স্কাউট লিডার গনমাধ্যমকর্মী মিশন আলী তার নিজ অভিজ্ঞতার আলোকে ছাত্রদের সাথে যোগ
দিয়ে দিক নির্দ্দেশনা ও সহযোগিতা করতে দেখা গেছে।সরকারী নলডাঙ্গা ভূষন হাইস্কুলের বিএনসিসি’র শিক্ষক শামিম হোসেন জানান, সেচ্ছাসেবক হিসাবে বিএনসিসির ছাত্ররা সড়কে যানজট নিয়ন্ত্রনে রাস্তাতে নেমেছে। তিনি ছাত্রদের পরিচালনা ও দিক নির্দ্দেশনা দিচ্ছেন।
এইচ কে / নিউজ বিডি জার্নালিষ্ট ২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...