Saturday, July 25, 2026

চোট নিয়েই মাঠ ছাড়লেন অশ্রুশিক্ত মেসি

Date:

Share post:

স্পোর্টস ডেস্ক:

চোট নিয়েই দ্বিতীয়ার্ধে নেমেছিলেন মাঠে। কষ্টে চালিয়েও যাচ্ছিলেন। কিন্তু কলম্বিয়ার শারীরিক ফুটবলে শেষ পর্যন্ত হার মানতেই হলো লিওনেল মেসিকে। এবারের আঘাতে আর চালিয়ে যেতে পারলেন না। মাঠ ছাড়লেন একরাশ হতাশা নিয়ে। সাইডলাইনের বেঞ্চে বসে ছোট্ট বালকের মতো অশ্রু ঝরাতে দেখা যায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহানায়ককে।

৩৪তম মিনিটে দারুণ এক আক্রমণে ওঠে বল নিয়ে বাম প্রান্ত দিয়ে ডি বক্সে ঢুকে যান মেসি। কিন্তু শট নেওয়ার সময় ভয়ঙ্কর ট্যাকেলে আঘাত পান আর্জেন্টাইন দলপতি। লম্বা সময় মাঠে চলে শুশ্রুষা। উৎকণ্ঠা ভর করে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে। পরে অস্বস্তি নিয়ে খেলা চালিয়ে যান অধিনায়ক।

৬৩তম মিনিটে আবারও প্রতিপক্ষে আঘাতে মাঠে লুটিয়ে পড়েন মেসি। এবার আর চালিয়ে যেতে পারেনি।

কোপা আমেরিকার ফাইনালে এই রিপোর্ট লেখা পর্যন্ত মেসির মতই মাঠে ধুঁকছে আর্জেন্টিনা। কলম্বিয়া আধিপত্য দেখালেও ম্যাচে গোল পায়নি তারাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...