Sunday, July 26, 2026

যশোর-নড়াইল সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত ৪০

Date:

Share post:

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

যশোর -নড়াইল মহাসড়কের করিমপুর ঈদগাহের সামনে বেপরোয়া গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী বাসগাড়ি খাদে পড়ে ৪০ জন আহত হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন, আহত যাত্রী ও স্থানীয়দের নিকট থেকে জানা যায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেট্রো-ক- ১৫৮৩৮৩ বাস গাড়িটি অসম্ভব বেপরোয়া গতিতে চলার সময় বেলা ১১-৫০ মি: এর সময় বাঘারপাড়ার করিমপুর ঈদগাহ ময়দানের আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শের গভীর খাদে পড়ে যায়।

এ সড়ক দুর্ঘটনায় ১০ জন গুরুতরভাবে আহত হওয়া সহ মোট ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহতদেরকে স্থানীয়রা যশোর ও নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছে। বাকীদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে স্থানীয় স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন।

দুর্ঘটনায় আহত আবদুল গফুর জানান যে, গাড়ির চালককের বেপরোয়া চালানোর করণেই এ দুর্ঘটনা ঘটেছে।

আরও একজন আহত যাত্রী রহিমা বেগম জানান যে, কিভাবে যেন হঠাৎ করেই গাড়ী খাদের দিকে ধাবিত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, এ দুর্ঘটনায় সকল যাত্রীই কমবেশি আহত হয়েছে।

এ দুর্ঘটনার পরপরই ফায়ার ব্রিগেড সদস্যরা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...