Saturday, July 25, 2026

মণিরামপুরে তৃতীয় লিঙ্গের হাত পা ও গলা কাটা মৃতদেহ উদ্ধার

Date:

Share post:

আব্দুল্লাহ আল মামুন, যশোর প্রতিনিধি:

যশোর মণিরামপুরে মঙ্গলি খাতুন পলি (৩৩) নামে তৃতীয় লিঙ্গের এক নারীকে নিজ ঘরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার (২৮ জুন) সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা মোড়লপাড়ায় এই ঘটনাটি ঘটেছে।

সরকারের জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে শুক্রবার রাত ৮টার দিকে ঘটনাস্থলে যায় মণিরামপুর থানা পুলিশ। নিহতের ঘাড়, হাত ও কোমরে একাধিক কোপের ক্ষত চিহ্ন রয়েছে।

মণিরামপুর থানা ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পলি খানপুর ইউনিয়নের ঘুঘুদাহ গ্রামের আব্দুল খালেক গাজীর মেয়ে।পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক বছর আগে বাবার বাড়ি থেকে বেরিয়ে এসে মাছনা গ্রামের মোড়লপাড়ায় জমি কিনে বাড়ি করে বসবাস করতেন পলি। অন্য হিজড়াদের সঙ্গে দল বেঁধে গ্রাম ঘুরে জীবন চলতো তাঁর।বিশেষ করে প্রতিনিয়ত মণিরামপুর মাছ বাজারে ঘুরাঘুরি করতে দেখা যেতো পলি কে।পলি তৃতীয় লিঙ্গের ও
পলির বাড়ি প্রাচীর ঘেরা হওয়ায় আশপাশের লোকজনের ওই বাড়িতে যাতায়াত ছিল কম।
পুলিশ আরো জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পরে বাড়ি ঢুকে বারান্দায় মশারি দিয়ে ঘুমিয়ে পড়েন পলি। এরপর সকাল গড়িয়ে আবার সন্ধ্যা নামলেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে ঘরে পলির রক্তাক্ত মৃত দেহ পড়ে থাকতে দেখে।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা পলিকে হত্যা করে ঘরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ছাদের দরজা দিয়ে পালিয়েছে।এদিকে তৃতীয় লিঙ্গের পলির রহস্য জনক মৃত্যুর খবর শুনে হিজরাদের গুরুমা নিপা ও যশোরের গুরু মা সহ একাধিক হিজড়া-রা
মণিরামপুর থানায় এসে নিহত পলির হত্যার বিচার চেয়ে কান্নাই ভেঙে পড়ে।

গুরু মা নিপা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের কাছে অসহায় দুখি হিজড়া হত্যার বিচার দাবি করেছেন।

মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন,নিহত তৃতীয় লিঙ্গের পলির মরদেহ মর্গে পাঠানো হয়েছে।পুলিশের একাধিক টিম হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।ও
ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...