Saturday, July 25, 2026

শ্রীনগরে সীমানা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল ৯৪  বছরের বৃদ্ধের 

Date:

Share post:

শরিফুল খান প্লাবন:
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে ধাক্কা মেরে ফেলে দিয়ে জালাল উদ্দিন শেখ(৯৪)কে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকের উপজেলার হাসাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড লস্করপুর গ্রামে এই নিহতের ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ জালাল উদ্দিন শেখ(৯৪) লস্করপুর গ্রামের মৃত লালমুদ্দিন শেখের পুত্র।
শ্রীনগর থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন বলেন, নিহত জালাল উদ্দিন শেখের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত পরিবারের অভিযোগ সুত্রে জানা যায়, প্রতিবেশী নুরুল ইসলামের সাথে নিহতের পরিবারে দীর্ঘদিন যাবৎ বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।
গতকাল বৃহস্পতিবার আসরের নামাজের পর নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, বিউটি বেগম,জুলহাসসহ আরো কয়েকজন বাড়ির সীমানায় খুঁটি ঘাড়ে। এসময় বৃদ্ধ জালাল উদ্দিন সীমানা থেকে খুঁটি সরিয়ে ঘাড়তে বললে দেলোয়ার বৃদ্ধকে পিছন থেকে ধাক্কা মেরে খুঁটির উপর ফেলে দিয়ে আহত করে। পরে স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে পাশ্বে হেনা আহম্মেদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের মেয়ে ইয়াসমিন বলেন, নুরুল ইসলামসহ তার ছেলে দেলোয়ার হোসেন, ছোট ভাই মজিবরের স্ত্রী বিউটি বেগম, ভগ্নিপতি জুলহাসসহ আরো কয়েকজন আমাদের বাড়ি সীমানায় খুঁটি ঘাড়লে আমার বাবা তাদেরকে খুঁটি সরিয়ে ঘাড়তে বলে প্রতিবাদ করায় দেলোয়ার হোসেন আমার বাবাকে পিছন দিক থেকে ধাক্কা মেরে খুঁটির উপর ফেলে দিয়ে হত্যা করে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন,বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রির্পোট আসলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...