Sunday, July 26, 2026

শ্রীনগরে সাংবাদিকের উপর আঃলীগ নেতার হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

Date:

Share post:

শরিফুল খান প্লাবন:
 মুন্সীগঞ্জের শ্রীনগরে  মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে সাংবাদিকের উপর আঃলীগ নেতা জাকির হোসেন বাবু’র হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে উপজেলার আটপাড়া ইউনিয়নের হাসাড়গাঁও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন করা হয়।
হাসাড়গাঁও জামে মসজিদের কমিটি নিয়ে পূর্ব হতে এলাকাবাসীর সাথে আটপাড়া ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু’র সাথে দ্বন্দ্ব চলে আসছিল। এই নিয়ে মসজিদে ঈদুল আজহার নামাজ সময় আঃলীগ নেতা জাকির হোসেন এর সাথে সাংবাদিক আমিনুল ইসলামসহ এলাকাবাসীর তর্কবির্কত হয়।
গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকের সাংবাদিক আমিনুল ইসলাম সিংপাড়া বাজারে গেলে উক্ত তর্কবির্তকের জের ধরে আঃলীগ নেতা জাকির হোসেনসহ তার সঙ্গীয় আরো ১০-১২ জন দেশী অস্ত্রসস্ত্র হাতে নিয়ে সাংবাদিক আমিনুলের উপর অর্তকিত হামলা চালিয়ে তাকে বেধম পিটিয়ে গুরুত্ব আহত করে এবং তার কাছে থাকা নগদ টাকা,মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,সাবেক ইউপি সদস্য শাহজাহান মোল্লা,হাজী মীর রতন, আনোয়ার শেখ, শামসুল শেখ, জুয়েল, মামুন সাকিদার,জনি, হাসান সাকিদারসহ দুইশতাধিক এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...