Saturday, July 25, 2026

আজও  তাপমাত্রা রেকর্ড যশোর মনিরামপুর সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস 

Date:

Share post:

অনলাইন ডেস্কঃ 
দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করেছে। প্রচণ্ড গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। যেদিন যাচ্ছে সেটায় মনে হচ্ছে ভালো আর যেটা আসছে সেটায় খারাপ সবচেয়ে বেশি বিপাকে যশোর জেলার মানুষ। তার মধ্যে যশোর মনিরামপুর উপজেলার তাপমাত্রা আজও ঊর্ধ্বমুখী।
বুধবার  (১লা মে) দুপুর ৩ টায় যশোরের মনিরামপুর উপজেলার তাপমাত্রা দাঁড়িয়েছে ৪৩ ডিগ্রিতে। প্রচণ্ড গরমে বিপর্যস্ত আজ যশোর মনিরামপুর উপজেলার জনজীবন। লোকশূন্য হয়ে পড়েছে মনিরামপুর উপজেলা শহর এবং আশেপাশের গ্রাম। শিশু থেকে বৃদ্ধ, পশুপাখি সকলেই তীব্র এই তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে। অসহনীয় এই গরমে লোডশেডিংয়ে আপাতত কম হচ্ছে বলে সাধারণ মানুষ একটু স্বস্তিতে বাড়ি থাকতে পারছে।
আবহাওয়া অফিসের কথানুযায়ী আগামিকাল থেকে রোদের তাপ একটু কমবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া আগামি ৫ এবং ৬ মে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু বৃষ্টি হলেই গরমের তাপ কমে যাবে বলে আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন।
মুহা, মোশাররফ হোসেন/নিউজ বিডি জার্নালিস্ট ২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...