Sunday, July 26, 2026

আগামী ১লা মে থেকে যৌন শ্রমিকদের অধিকার নিয়ে মাঠে নামতে চলেছে দুর্বার বললেন বিশাখা

Date:

Share post:

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার সত্ত্বেও বার বার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভারতের যৌন কর্মীদের। কি , পুলিশের হয়রানি , কি রাজনৈতিক দাদাদের দ্বারা লাঞ্চিত। এমনকি সমাজের কিছু শ্রেণীর মানুষ তাদের ন্যায় অধিকার কে বাস্তবায়নে রূপ দিতে চায়না। এবার এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে ভারতের যৌন কর্মীদের বিভিন্ন সোসাইটি।

তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ভারতের বৃহত্তম যৌন কর্মীদের সোসাইটি, দুর্বার মহিলা সমন্বয়ে কমিটি এবং ভারতের, ainsw, ও nswp, সহ কিছু সংখ্যক সোসাইটি। তাদের দাবি শ্রমিক শ্রেণীর আইনের রক্ষিত যে অধিকার দেওয়া হয়েছে তা তাদের কে দেওয়া হয়েছে। তার সত্ত্বেও দিনের পর দিন তাদেরকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে, এটা চলতে পারে না। তাদের ন্যায় অধিকার নিয়ে এবার পথে নামতে হবে। ভারতের বৃহত্তম যৌন কর্মীদের সোসাইটি দুর্বার মহিলা সমন্বয় কমিটির সেক্রেটারি শ্রীমতী বিশাখা লস্কর, আগামী ৩০শে, এপ্রিল তাদের সদরদপ্তর কলকাতার সোনাগাজী তে দুর্বার মহিলা সমন্বয় কমিটির অফিসে একটি সভার আয়োজন করেছে।

এই সভায় পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় থেকে আগত যৌন কর্মীদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। কারণ ১লা, মে বিশ্ব ঐতিহ্যবাহী শ্রমিক দিবস পালন করবেন তারা। তাই যৌন কর্মীদের অধিকার ও তার প্রতিষ্ঠা কে বাস্তবায়নে রূপ দিতে বদ্ধ পরিকর দুর্বার মহিলা সমন্বয় কমিটির সেক্রেটারি শ্রীমতী বিশাখা লস্কর। তিনি বলেন যে মে মাসে তাদের একটি সভা অনুষ্ঠিত হতে চলেছে ভারতের প্রতিবেশী দেশ নেপালে। সেখানে এশিয়ার কিছু দেশের যৌন কর্মীদের সোসাইটি র নেতৃত্ব সেখানে হাজির হবেন। এবং আগামী দিনে যৌন কর্মীদের অধিকার এবং আন্দোলন নিয়ে কথাবার্তা হবে বলে জানান।

ভারতের বৃহত্তম যৌন কর্মীদের সোসাইটি দুর্বার মহিলা সমন্বয় কমিটির বর্তমানে মোট চল্লিশ হাজারেরও বেশি সদস্য রয়েছে। যারা যৌন পেশায় যুক্ত রয়েছে। তাদের ও ভারতের যৌন কর্মীদের অধিকার ও ন্যায় প্রতিষ্ঠা তাদের কাছে মূল লক্ষ্য বলে মনে করেন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সেক্রেটারি শ্রীমতী বিশাখা লস্কর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...