Sunday, July 26, 2026

ফুলবাড়ীতে ছেলের হাতে বাবা খুন ঘাতক ছেলে গ্রেফতার

Date:

Share post:

আরিফুল ইসলাম আরিফ,(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু ও মা আহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার সাড়ে ৪ ঘন্টা পর ঘাতক ছেলে সাজেদুল ইসলামকে গ্রেফতার করেছে ফুলবাড়ী ফুলবাড়ী থানা পুলিশ।

জানা গেছে, ৬ এপ্রিল সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতীন্দ্র নারায়ণ গ্রামের সাবেক মেম্বার আকবর আলীর মানসিক হতাশাগ্রস্থ ছেলে সাজেদুল ইসলাম(৩১ )কে নিজ ইরি ক্ষেতে সেচ দেয়ার কথা বললে ভাত খেয়ে তারপর পানি দিবো ।এই নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে ধারালো ছুরি দিয়ে বাবার পেটে আঘাত করে। এতে বাবা আকবর আলী গুরুতর জখম হয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, এই ঘটনায় ঘাতক ছেলেকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন, নিহত ওই বাবার লাশ রংপুরে আছে আসলে পোস্টমর্টেমের জন্য কুড়িগ্রামে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...