Sunday, July 26, 2026

নাভারণ হাইওয়ে থানা পুলিশের সেবা সপ্তাহ অনুষ্ঠিত

Date:

Share post:

সোহেল রানাঃ

সেবা সপ্তাহের অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই স্লোগানকে সামনে রেখে যশোরের নাভারণ হাইওয়ে পুলিশের আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নাভারণ আকিজ কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীর হাতে ফুল ও লোগো বিশিষ্ট ক্যাপ দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে বর্ণাঢ্য এক র‍্যালির মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (এসআই) শ্রী সিদ্ধার্থ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান, (বিপি এম বার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (যশোর সার্কেল) নাসিম খান। আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ শামীম আহমেদ মল্লিক, এসআই মফিজুর রহমান, স্কুলের সকল শিক্ষক মন্ডলীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...