Friday, July 24, 2026

মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “কাল বৈশাখী”

Date:

Share post:

     কবিতা
“কাল বৈশাখী”
মুহাঃ মোশাররফ হোসেন:

কাল বৈশাখী ঝড় ঈশান কোণে বাসা
তোমার মগজ জানি পাগলামীতে ঠাসা;
নিকষ-কালো মেঘ যেনো সঞ্চিত আবেগ,
তোমার সাথে মেঘের ক্যানো নিবিড় ভালোবাসা।
কালবৈশাখী ঝড়’ তুমি পেখম মেলে আসো
সোনা- রোদে গা-ভাসিয়ে মিষ্টি ক’রে হাসো।
থমথমে ভাব যেই দেখা যায় ‘এই বুঝি সে এলো’
ঘন আঁধার নামলো হঠাৎ ভাবনা যেনো এলোমেলো।
হঠাৎ দীর্ঘ নিশ্বাষ’ একি সর্বনাশ!
শিলা-বৃষ্টি ডানার নিচে এরা করছে বসবাস।
জীর্ণ কুটির, গাছ-গাছালী কোলের শিশু, পক্ষি শাবক,
মাঠের কৃষাণ, মাঝি-মাল্লার গৃহ বধূ, মাঠের রাখাল’
গ্রাম-গঞ্জের পথিক যত ভয়ে কাঁপে সন্ধ্যা-সকাল।
রুদ্ররোষে তোমার গতি যখন হঠাৎ থামে,
তখন স্বস্তি এবং শান্তিধারা বৃষ্টি হয়ে নামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...