Saturday, July 25, 2026

মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “পরাধীনতা”

Date:

Share post:

  কবিতা
“পরাধীনতা”
মুহাঃ মোশাররফ হোসেন:
স্বাধীন দেশে কেনো পরাধীন আমি?
আমার স্বাধীনতা খুন্নকারী কি তুমি?
আমার বলা হক্ব কথা তোমার বোমার মত লাগে.
তোমার করা ছুরিকাঘাত কি আমার মশার কামড়ের মত লাগে?
স্বাধীন দেশে বলতে পারছি না
সইতে হচ্ছে অন্যায়-সইতে হচ্ছে অত্যাচার!
আমরা স্বাধীনতা মানতে পারছি না,
করেছি মানবতা ধর্ষণ-করছি যে অবিচার।
হে বাঙালি,করছো কেনো স্বাধীনতাকে অপমান?
করছো না কেনো নিজ দেশকে সন্মান ?
করেছো ভ্রাতৃত্ব খুন-নস্ট হচ্ছে স্বাধীনতার মান,
সকল বিভেদ ভুলে তুমি গড়ে তুলো মনে মনুষ্যত্বের নির্মাণ।
আকাশটার দূরত্ব যতদুর,
বাংলাদেশের স্বাধীনতা কি ততদূর?
দেশ তো আমার স্বাধীন হয়েছে সেরা মানবের হাতে,
তবে স্বাধীন দেশে-স্বাধীন জাতীর রক্ত ঝরছে কোন পথে?
এ কি সেই দেশ?
যে দেশের সপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু,
কেমন হয়ে গেছে আজ এই দেশ?
খুজে পাচ্ছি না আজ,
কোথাও আছে কি মানবতার সামান্য মাত্র বিন্দু?
প্রতিবাদী হতে শিখেছি আমি ৫২ থেকে,
লড়তে শিখেছি আমি ৭১ এ বাংলা জাতীর পিতা থেকে।
বাংলা জাতীর পিতা যেমন ছিলেন প্রতিবাদী,
ছিলেন তেমনই সাম্যবাদী।
তার দেখানো পথে আমরা প্রতিবাদী,
আমরা মানবতার পক্ষে, সত্যের প্রতিনিধি।
লড়ে যাবো সত্যের পক্ষে,
ঘুরে দাঁড়াবো আমি মিথ্যার বিপক্ষে।
যদি বাঁচতে হয় মিথ্যা নিয়ে, নিষ্প্রাণ লাশ মনুষ্যত্বহীন হয়ে,
তবে সত্য পথে মরতে রাজি স্বীয় জীবন দিয়ে।
তবুও গেয়ে যাবো সত্যের গান,
যদিও কেড়ে নেবে আমার প্রান!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...