Sunday, July 26, 2026

যশোর র‌্যাব – ৬ মাগুর মাছের পোনা জব্দ পুর্বক ধবংস মজুদের অপরাধে হ্যাচারি মালিককে কারাদণ্ডসহ জরিমানা – ২

Date:

Share post:

মোঃ ওয়াাজেদ আলী স্টাফ রিপোর্টার 
যশোর র‌্যাব-৬ এর ভ্রাম্যমাণ আদালত কর্তৃক আবারো নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা ও বড় মাছ বিক্রয়ের উদ্দেশ্যে মজুদের অপরাধে দুই মৎস্য হ্যাচারী মালিক ও এক পুকুর চাষীকে কারাদন্ড সহ জরিমানা এবং বিপুল পরিমাণ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ পূর্বক ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুরে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোরের  কাজীপুর এলাকায়  মৎস্য হ্যাচারীতে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ আফ্রিকান মাগুর মাছের পোনা ও পুকুরে আফ্রিকান মাগুর মাছ বাজারজাত করণের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে।
উক্ত সংবাদের ভিত্তিতে  যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার, এম নাজিউর রহমান এবং যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার  অনুপ দাশ ও যশোর সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা এর সমন্বয়ে র‌্যাবের একটি দল উক্ত স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উল্লেখিত দুইটি হ্যাচারীতে মোট রেনু পোনা ৮০ লক্ষ, ছোট পোনা ০১ লক্ষ ও পুকুর হতে ২৮০ (দুইশত আশি) কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে হ্যাচারী মালিক রাহেলা খাতুন ও সাহিনা খাতুনকে এক হাজার টাকা করে অর্থদন্ড করা হয়েছে এবং পুকুর মালিক মোঃ সালাম হোসেনকে ৩০ (ত্রিশ) হাজার টাকা অর্থদন্ড সহ ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।এবং জব্দকৃত আফ্রিকান মাগুর মাছের পোনা ও বড় মাছ উপস্থিত জনগণের সম্মুখে ধ্বংস করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা করা হয় এবং আসামীকে যশোর জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...