Saturday, July 25, 2026

মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “দান”

Date:

Share post:

দান
মুহাঃ মোশাররফ হোসেন:

কত মানুষ ভিখারি হয়েছে আজ জীবনের হারে,
সব হারিয়ে  কত মানুষ ঘুরছে দ্বারে দ্বারে।

ওদের চাওয়াতো বেশি না চায় একটি টাকা,
এই একটাকার ভরসায় তাদের সুখ-শান্তি আঁকা।
ভিখারিটি সুখ কিনে নেয় একটি টাকা দিলে,
তার সাথে আমার মনেও অদ্ভুত শান্তি মিলে।
কত টাকা করছি খরচ মোরা প্রাণের হরষে,
এর থেকে কিছু ভিখারিকে দেই সাহায্যের পরশে।
টাকাপয়সা হাতের ময়লা আজ আছে কাল নেই,
তাই যদি হয় তবে তাদের একটু হাত ঝেড়ে দেই।
দানের মাঝেই ঘুচবে সকল অনাহারীর সব দুঃখ,
দানকারীর প্রাণে মিলবে তখন স্বর্গীয় এক সুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...