Saturday, July 25, 2026

মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা আমি বড় অসহায়

Date:

Share post:

“আমি বড় অসহায়”

মুহাঃ মোশাররফ হোসেন:

আজব মন অবুঝ হয়ে যায় যখন তখন’
হিংসুটে বেত্তমিজ, বেহায়া আর বেপরোয়া মন,
অসময়ে বিদ্রোহ ঘোষনা করে;
অন্যের সুখে হয় অধৈর্য্য;
অবলীলায় বিষন্নতার সাগরে খায় হাবুডুবু
সাঁতার জেনেও ভুলে যায়,
ভাসতে ডুবতে সকালের স্নিগ্ধতা হারায়
পুড়িয়ে মারে মধ্য দুপুরের রোদের ঝল্লিকা….
মিষ্টি বিকেলের এলোমেলো হাওয়াও হারায়;
ঝটিকায় গোধূলী বেলা হারিয়ে, মন স্থান পায় কালোয়।
পুরু সময় জীবনের মানে বুঝতে বুভুৎসায় যায় কেটে;
মুহুর্তেই সে হয় একেবারে মহাখাপ্পা,
কোন সুখটা সে পায়নি?
অঢেল সুখ তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে
হাত বাড়ালেই চাঁদও ধরা দেয়,
চাকচিক্যের ভিতরে তবে কেন একা!
পরিকীর্ণ মন সুখে হয় পরিক্লিষ্ট;
বাহ্যিক স্বাচ্ছন্দ্যে আত্মার সন্তুষ্টিতে বিরোধ মনের
এ যেন জনম জনমের শত্রু…।
লেনদেনের ভালবাসা বুমেরাং হয়ে ফিরে আসে বার বার…
স্বার্থমিশ্রিত ভাললাগা, ভালবাসা, স্পর্শগুলো.
অবজ্ঞা ভরে উগরে দেই মিথ্যার ডাস্টবিনে।
বেহায়া মন সব জানে, সব বুঝে
চতুর না হলেও বোকা সে তো নয়!
যা হয়নি, হবার নয় বা পাবার নয়;
তবুও সে কেনো হয় অবুঝ,
অকারণে ক্লিষ্টতায় হয় পিষ্ট;
নয়নকোণে অশ্রু জমায়…।
তবে কি সে আমার নিয়ন্ত্রণে নেই?
প্রকৃতি হাত করছে! তারে!
হে প্রকৃতি মাসে মাসে তনকা দিব
ছেড়ে দে আমার হাতে তারে;
অথবা মন্ত্র শিখতে চাই; বা
মনকে সম্মোহনে আয়ত্বে আনার কৌশল,
কে শেখাবে আমায়???
মনের কাছে আজ আমি বড় অসহায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...